কবিতা
নদীপাড়ে
বিমল মণ্ডল
নদীর ধার দিয়ে জল ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যায়
একটা অর্ধ উলঙ্গ শিশু
কুচি কুচি ঝিনুকের উপর
তার ভেজা নরম দুটি পায়ের ছাপ ফেলে
সারা শরীরে খেলা করে সরল রোদ
নদীপাড়ে হেঁটে যাওয়া শিশুটি
মায়ের ডাক কান পেতে শোনে
বালি ছুঁয়ে ছুঁয়ে মায়ের ঘ্রাণ
নদীপাড়ে স্মৃতিতে মাখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuable comment.